আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাশিয়ার অ্যাডভান্সড রিসার্চ ফাউন্ডেশনের উপ-পরিচালক ভিতালি দাবিদোভের বরাত দিয়ে মার্কিন ফোর্বস ম্যাগাজিন বলেছে, আগামী দিনের যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করা হবে তাদের গতি এবং সঠিক নিশানা নির্বাচনের বিশেষ দক্ষতার কারণে। ফোর্বস ম্যাগাজিনের রিপোর্ট অনুসারে, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রোবট তৈরির কর্মকাণ্ড একটি আন্তর্জাতিক প্রবণতা।
চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া তাদের নতুন নির্মিত রোবট পরীক্ষা-নিরীক্ষা করবে। এ রোবটের নাম দেয়া হয়েছে মার্কার ইউজিভি (Marker UGV)। এর আগে রাশিয়া একটি ট্যাংক তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে পরিচালনার জন্য মানুষের প্রয়োজন হবে না। আমেরিকাও রাশিয়ার অনুকরণে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রোবট তৈরির কর্মসূচি হাতে নিয়েছে।#
342/